রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিবৃত্ত
রামকৃষ্ণ একটি হিন্দু ধর্মীয় সন্ন্যাসী সম্প্রদায়ের সংগঠন। এই মঠ স্বামী বিবেকানন্দ কতৃক রামকৃষ্ণ পরমহংসদেবের শিক্ষা ও আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত। রামকৃষ্ণ মঠের প্রধান কার্যালয় ভারতের পশ্চিমবঙ্গের বেলুড় মঠে। এটি রামকৃষ্ণ মিশনের জমজ সংগঠন। রামকৃষ্ণ মঠ ও মিশন একসঙ্গে রামকৃষ্ণ সংঘ নামে পরিচিত।
Shortly after the passing away of Sri Ramakrishna (1886) a few of his young disciples , under the leadership of Swami Vivekananda (1863-1902) laid the foundation of monastic order at Baranagore , Kolkata in 1886. This was called the " Ramkrishna Math " in the memory of their beloved master, and later, in 1899 was moved to Belur on the west bank of the Ganges near Kolkata, where it stands to this day. The Ramakrishna Math was registered on February 7 , 1991 vide Registration No: 348 of 1991, Howrah, West Bengal. The Ramakrishna Mission was founded in 1897 and registered on May 4, 1909 under Act XXI of 1860 , Registration No: 1917/3 for 1909-10; revised according to West Bengal Act XXVI of 1961.
Of the twin organizations, the Ramakrishna Math is meant for the training of monastic workers and for disseminating ( introduce, publish ) spiritual trainings. The Ramakrishna Mission is meant for social welfare activities. Though they are in different channels, the same stream of spiritual energy as directed by Swami Vivekananda flows through them. Man is to be served not because he is a fellow man, but because he is the manifestion of Divinity. This is the outlook which imbues ( inspire, implant ) all activities of the organization, secular or spiritual.
Monastic training of young men who have decided to join the Ramakrishna Order and dedicate themselves to self-realization and propagation of the universal principles of Vedanta.
Service to mankind according to the needs of the society in conjunction with lay disciples and workers. The service activities include religious preaching, worship, cultural activities, running if educational institutions & Hostels, Publications, Libraries, Hospitals, Despensarires, Mobile Medical Units, Old Age Homes, and Orphanages, Mass contract, Rural Development, Relief & Rehabilitation.
Though Ramakrishna Mission and The Ramakrishna Math are independent organizations but they are closely related in as much as the Trustees of the Math also serve on the Governing Body of the Mission. Both organizations have their Headquarters at Belur Math.
The Ramakrishna Math and The Ramakrishna Mission possess independent accounts. Funds of both organizations comprise of donations from friends, devotees, the general public, and in some cases grants from local bodies and other sources.
রামকৃষ্ণ মঠ শুধুমাত্র সন্ন্যাসী ও ব্রহ্মচারীদের নিয়ে গঠিত। এটি পুরুষদের সংগঠন। রামকৃষ্ণ পরমহংসদেবের প্রয়ানের পর ১৮৮৬ সালে তাঁর সন্ন্যাসী শিষ্যেরা স্বামী বিবেকানন্দের নেতৃত্বে এই মঠ প্রতিষ্ঠা করেন। প্রথমে মঠ ছিল কলকাতার উপকন্ঠে বরানগরে। সেই সময় মঠের নাম ছিল বরানগর মঠ। ১৮৯৯ সালের জানুয়ারি মাসে হাওড়ার বেলুড় মঠ স্থানান্তরিত হয়। পরে বেলুড় মঠের মধ্যেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রানকেন্দ্র। এই মন্দিরটি হিন্দু, ইসলামী, বৌদ্ধ ও খ্রিস্টান স্থাপত্যের মিশ্রনে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। রামকৃষ্ণ ভাব আন্দোলনের বিশ্বাস অনুসারে বিশ্বধর্মের আদর্শকে তুলে ধরার জন্য একাধিক ধর্মের স্থাপত্য ও প্রতীকতত্ত্ব থেকে মন্দিরের এই স্থাপত্য বৈশিষ্ট্য সংকলিত হয়েছে। রামকৃষ্ণ মিশন এই মন্দিরের বর্ননা দেন " স্থাপত্যের ঐক্যতান" রুপে।

রামকৃষ্ণ মিশন হলো একটি ভারতীয় ধর্মীয় সংগঠন । এই সংগঠন রামকৃষ্ণ আন্দোলন বা বেদান্ত আন্দোলন নামক বিশ্বব্যাপী আধ্যাত্মিক আন্দোলনের প্রধান প্রবক্তা। এটি একটি জনকল্যান মূলক স্বেচ্ছাসেবী সংগঠন। ১৮৯৭ সালের ১লা মে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। মিশন স্বাস্থ্য পরিষেবা , প্রাকৃতিক দুর্যোগে ত্রানকার্য, গ্রামোন্নয়, আদিবাসীদের কল্যাণ, বুনিয়াদি ও উচ্চশিক্ষা এবং সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এটি একটি সন্ন্যাসী ও গৃহস্থ শিষ্যের একটি যৌথ উদ্যোগ।
রামকৃষ্ণ মিশন কর্মযোগের ভিত্তিতে কাজকর্ম চালায়। ১৯০৯ সালে রামকৃষ্ণ মিশন ১৮৬০ সালের একুশ সংখ্যক আইন অনুসারে বৈধ স্বীকৃতি লাভ করে। একটি পরিচালনা পরিষদ রামকৃষ্ণ মিশন পরিচালনা করে। রামকৃষ্ণ মিশন ও তার শাখাকেন্দ্রগুলির পৃথক আইনি সত্ত্বা থাকলেও এগুলি রামকৃষ্ণ মঠের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। মঠের নির্বাচিত অছি পরিষদ মিশনের পরিচালন পরিষদ হিসাবে কাজ করে। বেদান্ত সোসাইটি সংঘের আমেরিকান শাখার অঙ্গ। এগুলি সামাজিক কল্যাণর পরিবর্তে কেবলমাত্র আধ্যাত্মিক ক্ষেত্রে এই কাজ করে।

১৮৯৭ সালের পয়লা মে। স্বামী বিবেকানন্দ বাগবাজারের শ্রী বলরাম বসুর বাড়িতে আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন। মিশনের যে ওই জলের মধ্যে ভেসে বেড়ানো রাজহংসের প্রতীক, তার একটি পৃথক অর্থ রয়েছে।
অনেকের কাছেই অজানা যে, মিশনের প্রতীক এঁকেছিলেন স্বামীজি স্বয়ং। কিন্তু ইচ্ছা হল প্রতীক গড়লাম। বিষয়টা এমন নয়। এর আলাদা অর্থ রয়েছে। উদীয়মান সূর্য জ্ঞানের প্রতীক,পদ্মফুল ভক্তির প্রতীক, ছবিটিকে ঘিরে থাকা সাপ যোগ ও কুন্ডলিনি শক্তি জাগরনের প্রতীক, ছবির তরঙ্গায়িত জল কর্মের প্রতীক, ছবির রাজহাঁস পরমাত্মার প্রতীক।মিশনের মূল উদ্দেশ্য ‘আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায় চ’ অর্থাত্ মোক্ষলাভ ও জগতের কল্যাণের জন্য আত্মত্যাগ করা।
সারা বিশ্বে রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখাকেন্দ্র ২৬৯ টিরও বেশি। ভারতেই আছে ২০২ টি শাখা , বাংলাদেশে ২৬টি, আমেরিকায় তে ১৪টি , ব্রাজিলের ৩টি, ২টি করে রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও কানাডাতে, আর ১টি করে নিউজিল্যান্ড, ফিলিপাইনস, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, আর্জেন্টিনা, মরিসাস, জাম্বিয়া, ইউ কে, অষ্ট্রেলিয়া, মালয়েশিয়া, ফিজি, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, জাপান, নেদারল্যান্ডস, নেপাল, শ্রীলঙ্কা প্রভৃতি বিভিন্ন দেশে রামকৃষ্ণ মিশনের শাখা প্রশাখা রয়েছে।
সাধনা এবং কর্ম দু'টো সম্পূর্ণ আলাদা ক্ষেত্র। কিন্ত স্বামীজি মঠ ও মিশন প্রতিষ্ঠা করে সাধনা এবং কর্মকে একটি বিন্দুতে একীভূত করেছেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের নীতিবাক্য হল "আত্মনো মোক্ষার্থং জগদ্বিতায় চ "। জগতের হিতসাধনের মাধ্যমেই আপন মোক্ষলাভ। সাধারণত আমরা দেখে থাকি , আত্মঞ্জান বা মোক্ষলাভের জন্য সাধনা করতে হলে জগৎ ত্যাগ করে সাধনা করতে হয়। আর জগৎ বা সংসার ত্যাগ করলে কর্ম করার কোনো প্রশ্নই থাকে না। কর্ম না করলে কর্মফলও যুক্ত হয় না। প্রথম ক্ষেত্রে কর্ম বলতে বোঝায় কেবল সাধনা, বাহ্যিক কোনো কর্ম নেই। আত্মঞ্জান অর্থাৎ আমার মধ্যে ভগবানকে উপলব্ধি করা, এখানে আমি আর আমার ইষ্ট সমার্থক। আমি তখন সর্বভূতে নিজেকেই দর্শন করছি অর্থাৎ সর্বভূতে ঈশ্বরকেই দর্শন করছি।
অন্যদিকে মিশন অর্থাৎ জগতের হিত, সেখানে কিন্ত জগতের কাজটাই মুখ্য।জগতের কাজ অর্থাৎ জগতের সেবা, সেটাই সাধনা। সেটা কখন সাধনা হবে? যখন সেটা সেবা হবে, পূজা হবে। আমি যখন জগতের দাস হয়ে সেবা করতে পারব, যখন সর্বভূতে আমি আমার ইষ্ট ও ভগবানকে দেখব। অর্থাৎ আমার সামনে দাড়ানো প্রতিটি নর যখন নারায়ণ হয়ে ধরা দেবে। দু'টোই ভগবান লাভের উপায়। কিন্ত দু'টোর ভাব আলাদা। একটিতে শুধু আমার উদ্দেশ্য সাধন, আমার মোক্ষপ্রাপ্তি। অপরটিতে সকলের হিত, সকলের সেবার মাধ্যমে আমার মোক্ষপ্রাপ্তি।
কোনোও কর্ম তখনই মহান হয়, যখন সেই কর্মের পিছনে উদ্দেশ্য বা ভাব মহৎ থাকে। দ্বিতীয় পথে ঠিক সেটাই হয়েছে। ওই মহৎ ভাবই কাজ করেছে প্রেরণা হিসেবে।এই মহৎ ভাব, এই প্রেরণা এক হৃদয় থেকে আর এক হৃদয়ে সঞ্চারিত হয়েছিল সেই দিন..... যে দিন গুরু শ্রীরামকৃষ্ণ তাঁর শিষ্য নরনের কেবলমাত্র আত্মমোক্ষ লাভের ইচ্ছাকে ধিক্কার জানিয়েছিলেন। ঘটনাটি ঘটেছিল এই রকম যা কিনা একটা ইতিহাসও বলা যেতে পারে.........নির্বিকল্প সমাধিলাভের জন্য জন্য ব্যগ্র নরেন্দ্রনাথ গুরু রামকৃষ্ণকে বলেছিলেন , তাঁর একান্ত ইচ্ছা ক্রমাগত পাঁচ-ছয় দিন সমাধিতে ডুবে থাকা , কেবল শরীর রক্ষার জন্য খানিকটা নীচে নেমে আবার সমাধিলোকে প্রবেশ করা। অন্য গুরু হলে হয়ত খুশি হতেন। কিন্ত রামকৃষ্ণ ছিলেন অনন্য। তিনি সহজেই নরেনকে বললেন...... ছি ছি তুই এত বড় আধার, তোর মুখে এই কথা !! আমি ভাবছিলাম কোথায় তুই একটা বিশাল বটগাছের মত হবি,তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে, তা না হয়ে তুই কি না নিজের মুক্তি চাস। এ অতি তুচ্ছ হীন কথা। ....... অর্থাৎ দু:খের যাতনার বোঝা নরেনের উপর ন্যাস্ত করতে চান। কিন্ত সেটি আমরন বওয়ার শক্তিসম্পন্ন হৃদয় তখনও নরেনের তৈরি হয়নি। ঠাকুর চাইতেন সেটি তৈরি হোক। হয়ত সেইজন্যই পিতার মৃত্যুর পর নরেন যখন নিষ্ঠুর দারিদ্রের মধ্যে পড়েছিল, তখন ঠাকুর ভারী খুশি হয়েছিলেন। কারন সান্নিধ্যে বিলাসে লালিত নরেন্দ্র বড়জোর উকিল বা ভালো বক্তা হতে পারত। কিন্ত এবার সে হবে গরীবের বন্ধু, সে বুঝবে পেটের জ্বালা কাকে বলে। তাই ভালো না লাগলেও আত্মোৎসর্গের যে পথ ঠাকুর স্থির করেছিলেন, সেই পথেই চলতে হয়েছে বরাবর। সেবার মাধ্যমেই মোক্ষপ্রাপ্তি। তাই সহজ কথায় বলা যায় ------ রামকৃষ্ণ মঠ হ'ল একটি সাধন ক্ষেত্র আর রামকৃষ্ণ মিশন হ'ল একটি কর্মপ্রধান প্রতিষ্ঠান।
একথা বলা যেতে পারে যে ভবিষ্যতের মঠ ও মিশন, আর তাদের কর্মধারা ইট, কাঠ, পাথরে পরে তৈরি হলেও, তা তৈরি হয়েছিল স্বামীজির প্রানে আতি সংগোপনে। কাশীপুর ঠাকুরের মহাসমাধির আগে আগে , ঠাকুরের ত্যাগী তরুণ শিষ্যেরা মিলিত হয়েছিলেন গুরুর পদপ্রান্তে এবং সেই মেলবন্ধন গুরুর দেহত্যাগের পরেও বজায় ছিল। তাঁদের সকলকে একসাথে ধরে রেখেছিল একটি মহৎ ভাব আর পারস্পরিক ভালবাসা। এর থেকেই মঠের সূত্রপাত। প্রথমে বরানগরে এবং তারপরে আলমবাজারে। তাই আমরা বরানগর মঠকে পরবর্তীকালের "রামকৃষ্ণ মঠের সূচনা " বলতে পারি। এবার এই কাশীপুর স্বামীজি যখন নিজের হৃদয়ে শ্রীরামকৃষ্ণের কন্ঠে ভাবাবস্থায় মানবতার মহত্তম বানী -----" জীবের দয়া নয়, শিব ঞ্জানে জীব সেবা "------ উচ্চারিত হতে শুনেছিলেন, তখনই মঠের ভিতর মিশন জন্ম নিয়েছিল।
বিবেকানন্দের সাধনা ছিল নিজ আত্মমুক্তির জন্য নয়, সমষ্ঠির জন্য। বিবেকানন্দ পারেননি জগৎকে বাদ দিতে বা পারেননি জগতের সমস্যাকে বাদ দিতে। আবার অস্বীকার করতে পারেননি মানুষের প্রতি তাঁর ভালবাসাকে। স্বামীজির হৃদয়ে ঈশ্বর প্রেমের সঙ্গে মানবপ্রেমের একাত্মতা সেদিন অনুভব করতে পারেননি অনেকেই।
প্রকৃতপক্ষে স্বামীজির সমস্ত উৎকন্ঠা এবং ব্যাকুলতার মূলে ছিল একটা তাগিদ ----- শ্রীরামকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়ে লোক কল্যাণের জন্য নিজের জীবন দিয়ে গিয়েছেন, অতএব নিজেদের জীবন উৎসর্গ করে তাঁর ওই মহাজীবনের বার্তা বহন করে নিয়ে যেতে হবে। মঠের স্থাপন সেইজন্যই। ভারতে ফেরার পর তিনি তাঁর পরিকল্পনায় রূপ দেওয়ার জন্য বাগবাজারে বলরাম বসুর বাড়িতে ১৮৯৭ সালের ১লা মে বিকেল তিনটে সময় শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী, গৃহীভক্ত এবং অন্যান্য শিষ্যদর
সম্মেলন ডাকলেন। সেখানে তাঁর পরিকল্পনা সকলকে সবিস্তারে জানালেন_______ আমরা যাঁর নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাঁকে আদর্শ করে সংসার আশ্রমে রয়েছেন, যাঁর দেহবাসানের ২০ বছরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তাঁর পূণ্যনাম ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে, এই সংঘ তারই নামে প্রতিষ্ঠিত হবে। আলোচনায় সংঘের নাম ঠিক হয়েছিল " রামকৃষ্ণ প্রচার বা রামকৃষ্ণ মিশন "।
'রামকৃষ্ণ মিশন ' সন্ন্যাসী ও গৃহীদের মিলিত প্রতিষ্ঠান। কিন্ত রামকৃষ্ণ মঠ সন্ন্যাসীদের নিজস্ব সংঘ। স্বামীজী যখন ভারতে ফিরে এলেন, মঠ তখন বরানগর থেকে উঠে এসেছে আলমবাজারে। ১৮৯৮, ফেব্রুয়ারিতে আলমবাজার থেকে মঠ স্থানান্তরিত করা হল বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়িতে। স্বামীজী বললেন ....... শ্রীভগবান রামকৃষ্ণ প্রণালী অবলম্বন করিয়া নিজের মুক্তিসাধন করা ও জগতের সর্বপ্রকার কল্যাণ সাধনে শিক্ষিত হওয়ার প্রয়োজনে এই মঠ প্রতিষ্ঠিত হইল।
স্বামীজির স্বপ্ন আস্তে আস্তে রূপ পেতে লাগলো। মঠের জমির জন্য দুটি জায়গার চেষ্টা করে অবশেষে বেলুড় গ্রামে একটি জমি পাওয়া গেল। যিনি এই জমির মালিক ছিলেন, তাঁর নাম বাবু ভগবান নারায়ণ সিংহ। নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ির কাছেই এই জমি। মাপে প্রায় ২২ বিঘা। অবশেষে ১৮৮৯ সালের ৯ই ডিসেম্বর, স্বামীজি নতুন কেনা জমিতে ঠাকুরকে প্রতিষ্ঠা করলেন। মঠভূমিতে শ্রীরামকৃষ্ণকে প্রতিষ্ঠা করে স্বামীজি নতুন তীর্থের স্থাপন করে তীর্থ মাহাত্ম্য সম্পর্কে এক অপূর্ব বর্ননা দিয়েছিলেন।
সাদরে সমাগত সকলকে আহ্বান ও সম্বোধন করে বললেন ........ আপনারা আজ কায়মনোবাক্যে ঠাকুরের পাদপদ্মে প্রার্থনা করুন যেন মহাযুগাবতার ঠাকুর আজ থেকে বহুকাল " বহুজাতিক বহুজনসুখায়" এই পুন্যক্ষেত্রে অবস্থান করে একে সর্বধর্মের অপূর্ব সমন্বয়-কেন্দ্র করে রাখেন।
I D E A L ::
Atmano mokshartham jagad hitaya cha
( For one's own salvation ( rescue /escape / relief) and for the welfare of the world )
A I M :×:
Practice and preaching of SANATAN DHARMA , the eternal religion, as embodied ( মূর্ত ) in the lives and teaching of Sri Ramakrishna, Sri Sarada Devi and Swami Vivekananda.
M O T T O $:$
Renunciation ( self-denial / ত্যাগ ) and services; harmony of religion.
M E T H O D #*#
Work is worship.
No comments:
Post a Comment