বিশে বিষ ( ২০২০ )
================
কথাটা উঠেছিলো 2020 সাল পড়তেই বিশে বিষ,--------কথাটা কতখানি আমাদের রামকৃষ্ণ ভাবধারায় যারা আছি তাদের কাছে সত্যি তা ভাবলেই আপনারাও চমকিত হয়ে যাবেন।
হয়তো বা কাকতলীয় ....এবার আসি আসল কথায় ....
মা সারদা দেবী....যিনি হলেন স্বয়ং আদ্যাশক্তি মহামায়া...যা স্বয়ং অবতার শ্রীরামকৃষ্ণ দেব স্বমুখে বলে গেছেন ।
বছর টি ছিল ১৯২০ অর্থাৎ 1920 সাল .....যে বছর শ্রীশ্রীমা তাঁর স্থূল শরীর পরিত্যাগ করলেন ......সেই বছর শ্রীশ্রীমায়ের জন্মতিথি পালন হয় নি।
ঠিক 100 বছর পর আজ 2020 .....
আপনারা একটু খেয়াল করে দেখুন ....এই বছর বাংলা ক্যালেন্ডারে শ্রীশ্রীমায়ের জন্ম তিথি পড়েনি ।
2021 এ গিয়ে শ্রীশ্রীমায়ের জন্মতিথি পড়েছে ।
একি আশ্চর্য ঘটনা নয়!!! ঈশ্বরের লীলা বোঝা দায়......
যুগে যুগে শক্তি ধরায় অবতীর্ণ হন....মায়ের কথা বলে শেষ করা যায় না।
কয়েকটি প্রসঙ্গ বলি.....
এ প্রসঙ্গে বলি ঠাকুর বলতেন হৃদয় কে, .....ও যে আমার শক্তি, ওকে কিছু বলিস না, ওঁর ভিতরে যে আছে সে ফোঁস করলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও কিছু করতে পারবে না ।
স্বামীজী বলতেন জ্যান্ত দুর্গা।
মা নিজে নিজেকে কালী, সীতা, রাধা, দুর্গা সব বলেছেন।
শিবানন্দ মহারাজ মায়ের শরীর যাবার পর বলেছেন , সতীর দেহ 51 পীঠে পড়েছে, এখানে মানে বেলুড় মঠ এ মায়ের সমগ্র দেহ...ভাবা যায় কি মহাশক্তি আছে এই মঠ এ।kakali
"এ প্রসঙ্গে মহারাজ তাঁর ক্লাস এ একটি কথা বলেছিলেন খুব প্রাসঙ্গিক---ভুতেশানন্দজীকে একজন প্রশ্ন করেছিলেন.... মহারাজ বৃন্দাবনে আধ্যাত্মিক ভাবের flow চলে মধ্য রাতে, কাশীতে ভোরে, কিন্তু এখানে কখন....মহারাজ হেসে উত্তর দিয়েছিলেন, এখানে সর্বদা আধ্যাত্মিক কারেন্ট বয়ে চলে।"
ঠাকুর মা স্বামীজী যে স্বয়ং এখানে আছেন এ কথা ভুলে গেলে সবই গেল যে।( বিশেষ করে যারা মঠ মিশন নিয়ে মন্দ কথা বলে সন্ন্যাসী দের সম্পর্কে আঙ্গুল তোলে...কারণ তাঁরা ওখানে থাকছেন মায়ের কাছে...এ কথা সাধারণ মানুষের ভুলে গেলে চলবে না)
জয় মা মহামায়ী।।।
২০২০ সত্যিই বিষের বৎসর:
২০২০ এ মা সারদামণির আবির্ভাব তিথির পূজা নেই। শ্রীশ্রী মায়ের আবির্ভাব তিথির পূজা হয়েছে ২০১৯ এর ১৮ ডিসেম্বর, ০১ পৌষ ১৪২৬। আর পরের আবির্ভাব তিথির পূজানুষ্ঠান হবে ৫ জানুয়ারি ২০২১, ২০ পৌষ ১৪২৭। অর্থাৎ ২০২০ এ আমরা মায়ের আবির্ভাব তিথির পূজানুষ্ঠান করতে পারছিনা। এই ২০২০ অভাগা। আর এজন্যই কি এত বিষ এই ২০২০ এ ??? অন্যান্য কারণের মত এটাও কি একটা কারণ ???
এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত। আমার মতামত প্রদানে আমি স্বাধীন ও মুক্ত। কাউকে বিশ্বাস করারও জন্য এই মতামত দেইনি।



No comments:
Post a Comment